সিরাজগঞ্জের শাহজাদপুরে বলাৎকারের একটি ঘটনাকে কেন্দ্র করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলীর বিরুদ্ধে চরম অসভ্য আচরণের অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ নভেম্বর) রাতে থানা প্রাঙ্গণে বলাৎকারের এক অভিযোগের অগ্রগতি জানতে চাইলে ওসি আসলাম আলী চ্যানেল এস-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি বাবুল হাসানের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেখানে বাবুল হাসানের পাশাপাশি উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের শাহজাদপুর প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের মাসুদ রানা, রাজধানী টিভির সাংবাদিক পলাশ আহমেদ এবং জাগরণী টিভির নুপুর কুমার রায়।